
সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা বন্দীদের মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ১২ জন। বর্তমানে কারাগারে মোট ১ হাজার ৪২ জন বন্দী থাকলেও তাঁদের মধ্যে এই ১২ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভোটের আবেদন করেছেন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা।
তিনি বলেন, অনেক বন্দীর জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে পোস্টাল ব্যালটের জন্য আবেদন তুলনামূলক কম। আবেদনকারী ১২ জনের মধ্যে বিশেষ পরিচিত কেউ নেই।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, কারাবন্দীরা যে এলাকার ভোটার, তাঁরা সেই এলাকার প্রার্থীদের ভোট দেবেন। পোস্টাল ব্যালট জেলা কারাগারে পাঠানো হবে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটার যাচাই করে ভোট গ্রহণ করবেন। ভোট শেষে তা সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।
এদিকে ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত সিরাজগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ইতিমধ্যে জেলার ২১ হাজার ১৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৭ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৮ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে