
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কারও বিরুদ্ধে লাগালাগি-খোঁচাখুঁচি পছন্দ করি না। কিন্তু আমাদের খোঁচা দিলে খোঁচা ফিরিয়ে দেওয়া আমাদের ওপর ওয়াজিব। এ কাজ করতে আমাদের বাধ্য করবেন না।’
আজ শনিবার সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশকে বিভক্ত করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। যারা বিভক্ত করে তারা দেশের বন্ধু নয়। তারা অন্যদের সুবিধা দেওয়ার জন্য দেশকে বিভক্ত করতে চায়। আমরা এটা হতে দেব না।’
জামায়াত আমির আরও বলেন, ‘আল্লাহ তাআলা আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে একসময়ের সমৃদ্ধ শিল্পনগরী সিরাজগঞ্জের তাঁতশিল্পসহ সব শিল্পকারখানা আবার চালু করা হবে।’
এ সময় সিরাজগঞ্জের মেডিকেল কলেজকে আরও মানসম্মত করা হবে এবং সিরাজগঞ্জের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলেও প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে বলে জোর দিয়ে শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে হলো—আমূল সংস্কার, হাদিসহ সব গণহত্যার বিচার করা, দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না, আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলার জনগণকে বরদাশত করা হবে না, কোনো চাঁদাবাজের অস্তিত্ব বাংলার জমিনে বরদাশত করা হবে না।
সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, এতে সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গরুর খামার গড়ে উঠবে এবং বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। এ ছাড়াও সিরাজগঞ্জের নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘যাঁরা বড় গলায় কথা বলেন, তাঁদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতিত হন। সাধু সাবধান! আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। নইলে ভেতরের সবকিছু প্রকাশ করে দেব। কথা দিচ্ছি, আমরা মা-বোনদের মর্যাদার সঙ্গে ঘরে, চলাচলে ও কর্মস্থলে তাঁদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব ইনশা আল্লাহ।’

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১০ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে