
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
নির্বাচনী মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ব্যয় বিবরণী পর্যালোচনা করে জানা গেছে, অধিকাংশ প্রার্থী স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয় মেটানোর কথা উল্লেখ করেছেন। প্রবাসী অধ্যুষিত এ নির্বাচনী এলাকার অনেকেই যুক্তরাজ্যপ্রবাসী। স্থানীয় বাসিন্দাদের কাছে তাঁরা লন্ডনি হিসেবে পরিচিত।
খেলাফত মজলিস মনোনীত যুক্তরাজ্যপ্রবাসী শেখ মুশতাক আহমেদ নির্বাচনে ২৫ লাখ টাকা ব্যয় করবেন। তার মধ্যে নিজের প্রবাসে থাকা আয় মাত্র ১ লাখ এবং বাকি ২৪ লাখ টাকা দেবেন তাঁর লন্ডনি স্ত্রী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট ইয়াসীন খান ব্যয় করবেন ২৫ লাখ টাকা। তিনি নিজের আইন পেশা থেকে ১২ লাখ এবং যুক্তরাজ্যপ্রবাসী ভাই আলীনুর ১৩ লাখ টাকা দেবেন বলে উল্লেখ করেছেন হলফনামায়।
বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ যুক্তরাজ্যপ্রবাসী ও ব্যবসায়ী। দেশ-বিদেশে দুই জায়গায় তাঁর ব্যবসা রয়েছে। ব্যবসার আয় থেকে তিনি নির্বাচনে ৩৬ লাখ টাকা ব্যয় করবেন।
বিএনপির মনোনয়নবঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন আইন পেশার আয় থেকে ৩৭ লাখ টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সংগঠনটির নায়েবে আমির শাহীনুর পাশা চৌধুরী নির্বাচনে ২৫ লাখ টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন। এর মধ্যে যুক্তরাজ্যপ্রবাসী ছেলে এবং ভাই ও বোন মিলে ১৭ লাখ টাকা দেবেন। বাকি ৮ লাখ টাকা নিজের আয় থেকে ব্যয় করবেন তিনি।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৭ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১০ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে