চলতি মাস সেপ্টেম্বর শেষ হতে এখনো ২ দিন বাকি। এরই মধ্যে শেষ হয়ে গেছে সিলেট জেলার ৩টি সিএনজি ফিলিং স্টেশনের নির্ধারিত বরাদ্দ। আজ মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে গাড়িগুলোকে ফিরিয়ে নিতে হয়েছে গ্যাস ছাড়াই। এতে ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীরা।
বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন বেশি। অনেক পরীক্ষার্থীকে সকালে হেঁটে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে।
মঙ্গলবার সকাল থেকেই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৩টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটিতেই মিলছে না গ্যাস। নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেছে উল্লেখ করে ৩টি পাম্পেরই কর্তৃপক্ষই জানিয়েছে, আগামী ৩-৪ দিন এ সংকট থাকতে পারে। আগামী ৩০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর নতুন করে বরাদ্দ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।
জানা যায়, সিলেট জেলার প্রতিটি পাম্পেই নির্দিষ্ট পরিমাণে মাসিক গ্যাস বরাদ্দ দেয় জালালাবাদ গ্যাস কোম্পানি। কিন্তু মাস শেষের আগেই জেলার অনেক পাম্পের বরাদ্দকৃত গ্যাস বিক্রি করে দেয়। ফলে মাস শেষের আগেই গ্যাস সংকটে পড়ে এসব পাম্প।
ঠিক এভাবেই গোলাপগঞ্জের কোনো পাম্পে মেলেনি গ্যাস। উপজেলার ৩টি গ্যাস স্টেশনে সরবরাহ বন্ধ থাকায় সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা ধরে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে থাকেন চালকেরা।
অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাস সরবরাহ না থাকায় গোলাপগঞ্জে শতাধিক সিএনজি চালিত অটোরিকশা বন্ধ রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস-ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ‘সরকার নির্ধারিত লোড আমাদেরকে মেনে চলতে হবে। সরবরাহ বন্ধকৃত সিলেটের কিছু ফিলিং স্টেশনে বরাদ্দের পরিমাণ নিশ্চয় শেষ হয়েছে। তবে বারবার স্টেশনগুলোকে সতর্ক করা হয়, যাতে বরাদ্দের ভেতরে তারা সরবরাহ করে।
এ কর্মকর্তা আরও বলেন, ‘নির্ধারিত বরাদ্দের পর নতুন বিল দিয়ে নতুন বরাদ্দ আসে। এতে ২-৩ দিন চলে যায়। তাই গ্যাসচালিত গাড়িগুলোর চালক ও যাত্রীরা সাময়িক অসুবিধায় পড়েন।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে