
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের আবাসিক শাহ পরাণ হলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই গঠনের উদ্যোগের কথা জানিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় হলের টিভি রুমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন উদ্যোগের কথা জানান তিনি।
এ ছাড়া শাহ পরাণ হল রিইউনিয়ন, হলভিত্তিক টুর্নামেন্টের আয়োজন, নির্দিষ্টসংখ্যক আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং হলে অবস্থানরত অনার্সের সর্বোচ্চ সিজিপিএধারীকে হল প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করার কথাও বলেন তিনি।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা হলের বিভিন্ন সমস্যা সমাধানে ও উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। এতে খাবারের মান বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত, কক্ষগুলো সংস্করণ, বিশুদ্ধ পানি, ধূমপান নিষিদ্ধকরণ, বৈদ্যুতিক ও ওয়াইফাই সমস্যা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা উন্নীতকরণ, মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু, ফার্মেসি ও প্রিন্টিংয়ের দোকান স্থাপন, হলকেন্দ্রিক ডিবেটিং দল গঠন এবং র্যাগিংমুক্ত হল গঠনের পরামর্শ দেন।
সভায় শিক্ষার্থীদের সমস্যা নিরসন নিয়ে হল প্রভোস্ট ড. ইফতেখার আহমদ বলেন, ‘শিগগিরই হলে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থা করা হবে। ধূমপানের জন্য আমরা স্মোকিং জোন হোক সেটাও চাই না। এখন থেকে শাহপরাণ হলকে ধূমপান মুক্ত ঘোষণা হলো। ধূমপানে জড়িত কেউ শনাক্ত হলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের অংশ হিসেবে হল কেন্দ্রিক স্পোর্টস উইকের আয়োজন করা হবে। সভায় শিক্ষার্থীদের থেকে পাওয়া বিভিন্ন সমস্যার নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে আলোচনা করে সমাধান করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক সাইফ আহমেদ ও প্রভাষক আব্দুল্লাহ আল নোমানসহ হলের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে