
সিলেট নগরীতে আগামী রোববার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কোভিড-১৯ টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, টিকা গ্রহণে ইচ্ছুক ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিক নগরীর ৪২টি ওয়ার্ডের স্থায়ী বা অস্থায়ী ইপিআই টিকাকেন্দ্র এবং ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল থেকে টিকা গ্রহণ করতে পারবেন। যথাসময়ে সব নাগরিককে টিকা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
কোভিড-১৯ ভ্যাকসিন শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রদান করা হবে। টিকার মজুত শেষ হলে এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে