
সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই হচ্ছে জনপ্রতিনিধিদের প্রধান কাজ। কিন্তু কিছু টাউট-বাটপার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
মোকাব্বির খান আরও বলেন, ‘বর্তমানে সৎ রাজনীতিবিদদের বড়ই অভাব, কৌশলে সৎ ব্যক্তিদের পেছনে ফেলে অসৎরা সামনে এগিয়ে এসেছে। তাই সংবিধান অনুযায়ী নয়, বর্তমানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে। আর এসব সিন্ডিকেটের সঙ্গে অনেক মন্ত্রী জড়িত আছেন। মন্ত্রীরা জনগণের পকেট কাটায় যুক্ত হলে জনগণ কোথায় যাবেন?’
আজ মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য মোকাব্বির খান। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন রেদওয়ান আহমদ, গজল পরিবেশন করেন মুহিব উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক শফিকুর রহমান।
ভোলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রবাসী আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও খাজাঞ্চীগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার জমসের আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সফিক মিয়া, চারিগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও জজ কোর্টের আইনজীবী রুকন উদ্দিন সর্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন সোনাফর, ওয়াহাব আলী, মাহমুদ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ফুলমালা বেগম, মেম্বার রইছুল ইসলাম ও এলাহাবাদ আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরমুজ আলী। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে