
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হলফনামানুযায়ী ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। স্থাবর-অস্থাবর মিলিয়ে তিনি ২৬ লাখ টাকার মালিক হলেও ৫০ লাখ টাকা ব্যাংকঋণ রয়েছে।
অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর হলফনামা অনুযায়ী, তিনি ৮ কোটি ১৪ লাখ টাকার মালিক। তাঁর স্ত্রীর রয়েছে ৩০ ভরি স্বর্ণ।
গতকাল সোমবার যাচাই-বাছাইয়ে ১০ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হলেন স্বতন্ত্র প্রার্থী চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন। বাকি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, তাঁর আয় ও সম্পদের চেয়ে ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ।
হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। তাঁর আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। এর মধ্যে আইন পেশা থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৫০ হাজার টাকা। নগদ আছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও মূল্যবান ধাতু ৫ লাখ, ইলেকট্রনিকস সামগ্রী ১ লাখ ৬০ হাজার এবং আসবাবপত্র ২০ হাজার টাকার। আর তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। এর মধ্যে পূবালী ব্যাংকে ৪০ লাখ এবং সাউথইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা।
বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী তাঁর আয় দেখিয়েছেন কৃষিজমি, ব্যবসা, দোকান ভাড়া ও সংসদ সদস্যের ভাতা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে