সিলেটে বন্ধ ১২ চা বাগান

শ্রমিক আন্দোলনে প্রায় ৪০ দিন ধরে অচল রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির অধীন সিলেট বিভাগের ১২টি চা বাগান। এতে প্রায় ২০ কোটি টাকার চা-পাতা নষ্ট হয়েছে। বকেয়া বেতন পরিশোধসহ দাবি-দাওয়া মেনে নেওয়ার শর্তে আগামী বৃহস্পতিবার থেকে কাজে ফিরছেন চা-শ্রমিকেরা। ফলে চলতি সপ্তাহেই এসব চা বাগানের অচল অবস্থা কাটার আশা করছেন সংশ্লিষ্টরা।
আজ সোমবার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা আজকের পত্রিকাকে বলেন, বুধবার দুই সপ্তাহের বকেয়া বেতন পরিশোধের পর বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের এনটিসি বাগানের শ্রমিকেরা কাজ শুরু করবেন। তিন মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া থাকায় কষ্টে দিন কাটিয়েছে শ্রমিকেরা।
রাজু গোয়ালা আরও বলেন, সিলেটের লাক্কাতুরা, কেওয়াছড়া ও দলদলি এই তিনটি বাগানসহ এনটিসির অধীন বাকি বাগান মিলে প্রায় ১৫ হাজার শ্রমিক রয়েছেন। আর এই শ্রমিকদের ওপর নির্ভরশীল অন্তত ৫০ হাজার মানুষ। বেতন বন্ধ থাকায় সবাই কষ্টে পড়েছেন।
সিলেটের দলদলি চা বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস বলেন, বুধবার বেতন দেওয়া হলে বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন। বেতন বন্ধ থাকায় চা শ্রমিকেরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এখন বেতন পাওয়া সাপেক্ষে কাজে ফিরবেন তাঁরা।
জানতে চাইলে এসব তথ্য নিশ্চিত করে এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, রোববার শ্রীমঙ্গলে আমাদের বৈঠকে সমস্যার সমাধান করা হয়েছে। বুধবার শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বাকি সপ্তাহের বেতন পর্যায়ক্রমে দেওয়া হবে। তাই আমরা বুধবার বকেয়া পরিশোধ করতে পারলে বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা ফের কাজে ফিরছেন।
চা সংগ্রহের মৌসুমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করায় ক্ষয়ক্ষতি পরিমাণের বিষয়ে এমদাদুল হক বলেন, শুধু চা-পাতা-ই নষ্ট হয়েছে প্রায় ২০ কোটি টাকার। অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটি চা বাগান চলে একটা কাজের পর আরেকটা, এটাই সিস্টেম। শ্রমিকেরা কাজ বন্ধ রাখায় আমরা পিছিয়ে পড়েছি; এর প্রভাব পড়বে সামনে। তবে মাঠের শ্রমিকেরা কাজে যেতে ইচ্ছুক। বেতন শুধু শ্রমিকদের বন্ধ ছিল না, বাগানের স্টাফ ও কারখানা কাজের লোকদেরও বন্ধ ছিল।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে