
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মো. জিল্লুর রহমান আজমীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা তলব করেছে নির্বাচন কমিশনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শনিবার (২৭ ডিসেম্বর) এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. মেহেদী হাসান সুমন ব্যাখ্যা তলব করেছেন।
আগামী ৫ জানুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ সার্কিট হাউসের কনফারেন্স কক্ষে কমিটির সামনে সশরীরে হাজির হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্থায়ী ঠিকানায় নোটিশ জারি করে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাদিরগঞ্জ উচ্চবিদ্যালয়ে প্রার্থী শেখ জিল্লুর রহমান আজমীর অনুদানে ফ্রি চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল এবং সেখানে তিনি নিজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় ব্যানারসহ উপস্থিত ছিলেন।
নোটিশে উল্লেখ করা হয়, এ কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪(১) লঙ্ঘনের শামিল। পাশাপাশি ভিডিও পর্যালোচনায় আরও দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা তাঁর জন্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য দোয়া চান এবং একজন ব্যক্তি দাঁড়িপাল্লা প্রতীকের উল্লেখ করেন, যা প্রকারান্তরে নির্বাচনী প্রচারণার অন্তর্ভুক্ত। এটি আচরণ বিধিমালার বিধি ১৮ লঙ্ঘন করেছে বলে মনে করে কমিটি।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি জানিয়েছে, অভিযোগসংক্রান্ত ভিডিও তাদের কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। এ অবস্থায় শেখ মো. জিল্লুর রহমান আজমীকে আগামী ৫ জানুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ সার্কিট হাউসের কনফারেন্স রুমে কমিটির সামনে সশরীরে হাজির হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৮ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১০ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে