
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাকের পক্ষে টাকা বিতরণকালে সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে গ্রামবাসী। ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়েছেন বলে জানা গেছে। প্রার্থী আব্দুর রাজ্জাক পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেনের ছোটভাই।
মঙ্গলবার (৪ জুন) মধ্যরাতে উপজেলার চামরদানি ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক পুলিশ সদস্য ময়মনসিংহ পুলিশ রেঞ্জের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। আটকের পর তিনি নিজেকে ডিআইজি আব্দুল বাতেনের ভাগনে দাবি করেন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের এজেন্ট আরিফুল ইসলাম ঝিনুক বলেন, ‘নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা ও ভয়ভীতি দেখানোর সময় গ্রামবাসীরা উনাকে হাতেনাতে আটক করে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। তিনি নিজেকে ডিআইজি আব্দুল বাতেনের ভাগনে ও ময়মনসিংহ জেলা পুলিশের এসআই পদে কর্মরত বলে আমাদের জানিয়েছেন। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।’
বলরামপুর গ্রামের বাসিন্দা ফারুক মিয়া বলেন, ‘আমরা বসে ছিলাম। হঠাৎ দেখি লাল গেঞ্জি পরা লোকটা মানুষকে ডেকে নিয়ে কথা বলতেছে। পরে টাকা দিচ্ছে। আমি মেম্বারকে বিষয়টি দেখালে তারা মেম্বারের সঙ্গে তর্ক করে এবং মেম্বারের ছবি তুলে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে আমরা তাকে আটক করলে পুলিশকে খবর দিব জানালে সে জানায় সে নিজেই পুলিশ!’
স্থানীয় ইউপি সদস্য নূর মিয়া বলেন, ‘তারা ৬–৭ দিন ধরে এলাকায় ঘুরাঘুরি করতেছে। কিন্তু আজকে বেশি করে ফেলেছে। তারা আড়ালে গিয়া মানুষকে রাতের অন্ধকারে টাকা দিচ্ছে, আমি গিয়ে প্রতিবাদ করায় তারা আমার ছবি তোলে এবং আমাকে নির্বাচনের পর দেখে নিবে বলে হুমকি দেয়। ওই সময় আমার সঙ্গে তাদের তর্কাতর্কি লেগে গেলে গ্রামবাসীরা তাদের আটক করে।’
এ ব্যাপারে জানতে চাইলে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন আজকের পত্রিকা বলেন, ‘না, এখনো আমাকে এ বিষয়ে কিছু কেউ জানায়নি।’
সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমাকে ফোন কল করলে সাড়া দেননি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে