যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাচারের দায়ে সিলেটে ব্রিটিশ নাগরিকসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন প্রামাণিক আজ বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ উদ্দিন ওরফে রবিন চৌধুরী, তাঁর স্ত্রী শাহিদা বেগম শান্তি, শ্যালক রিপন সিরাজ ও আব্দুল খালেক ওরফে মাখন উদ্দিন। রায়ে মিসবাহর ৮ বছর, তাঁর স্ত্রী শাহিদা, শ্যালক রিপন ও মামা খালেকের ৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের ৮৭ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি ইবনে আলী মো. লুৎফুল কিবরিয়া শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘শাহিদা ছাড়া বাকিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। অর্থদণ্ড পরিশোধের জন্য ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে দণ্ডিত অর্থ পরিশোধ না করলে আসামিদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের ব্যাংকে অবরুদ্ধ টাকাসহ মানি লন্ডারিংয়ের মাধ্যমে আনা টাকা ও কেনা সম্পত্তি আদালত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন।’
দুদক ও আদালত সূত্র বলেছে, সিলেটের জকিগঞ্জের বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ ও তাঁর সহযোগীরা মিলে ১৩টি জাল মর্টগেজ আবেদনের মাধ্যমে ৫০ লাখ পাউন্ডের বেশি অর্থ আত্মসাৎ করে বাংলাদেশে পাঠিয়েছেন। এ ঘটনায় ২০১২ সালের ৬ জুন যুক্তরাজ্যের হোম অফিসের এক চিঠির ভিত্তিতে মিসবাহ রবিন চৌধুরীর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
অনুসন্ধানে জানা যায়, মিসবাহ লন্ডনের এফএলপি সলিসিটরস নামের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার থাকাকালে ২০০৭-০৮ সালের মধ্যে নিজ নামে মোট ১৩টি জাল মর্টগেজ আবেদনের মাধ্যমে এই মানি লন্ডারিং করেন। ২০১১ সালের আগস্টে লন্ডনে গ্রেপ্তার হন মিসবাহ। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র দাখিল করে।
দুদক সিলেটের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে শাহিদা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত। এ ছাড়া অন্য তিন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে