
ইংল্যান্ডপ্রবাসী তরুণীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর কৌশলে ভিডিও কলে মোবাইল ফোনে ছবি ও অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে সেই ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। এমন অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে শিব্বির আহমদ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ওই তরুণীর চাচা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শিব্বির আহমদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত শিব্বির জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণপাড়া) এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণী। অভিযুক্ত শিব্বির ওই তরুণীর বাড়িতে প্রাইভেট কারচালকের কাজ করতেন। সেই সুবাদে ওই তরুণীর সঙ্গে প্রেমের ফাঁদ পেতে সম্পর্ক গড়ে তোলেন ওই যুবক। কিছুদিন পর ওই তরুণী আবার ইংল্যান্ডে চলে গেলেও শিব্বিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতেন। তখন কৌশলে ওই তরুণীর ছবি ও ভিডিও ধারণ করেন শিব্বির। এরপর কিছুদিন যেতে না যেতে প্রকাশ পায় শিব্বিরের প্রতারণার আসল রূপ। একপর্যায়ে সে ওই তরুণীর কাছ থেকে ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।
মামলার বাদী ওই তরুণীর চাচা বলেন, ‘শিব্বির কৌশলে আমার ভাতিজির ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে তাঁকে ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার সে ফোনের মাধ্যমে আরও পাঁচ লাখ টাকা দাবি করলে আমার ভাতিজি বিষয়টি আমাদের জানায়। পরে আমরা আইনের আশ্রয় নেই।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণীর চাচা মামলা দায়ের করায় শিব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে প্রতারণা করে আসছিল। গতকাল শনিবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে