আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব মতে, দেশে এখন বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ২০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৬৬ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার। গত সপ্তাহে ২৩১ মিলিয়ন বা ২৩ দশমিক ১ কোটি ডলার খরচের পর এ রিজার্ভ দাঁড়িয়েছে।
তবে চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ২১ বিলিয়ন ডলার পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের ঘরে নামবে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার বা ২ হাজার ৬৪২ কোটি ৬৩ লাখ ডলার। অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত তহবিলের অর্থ বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।
এক সপ্তাহ আগে অর্থাৎ গত ২৫ নভেম্বর বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ছিল ২০ দশমিক ৮৯ বিলিয়ন ডলার (বিপিএম৬) বা ২ হাজার ৮৯ কোটি ৭০ লাখ ৬০ হাজার ডলার। এক সপ্তাহ পর ১ নভেম্বর নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার (বিপিএম৬) বা ২ হাজার ৬৬ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে এক সপ্তাহে রিজার্ভ কমেছে ২৩১ দশমিক ২৯ মিলিয়ন ডলার।
প্রতি দুই মাস পর পর আকুর আওতাধীন দেশগুলো দায় পরিশোধ করে। গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসের দেনা ১ দশমিক ২১ বিলিয়ন ডলার চলতি সপ্তাহে পরিশোধ করতে হবে বাংলাদেশকে। এই দায় পরিশোধের পর দেশের রিজার্ভ ১৯ দশমিক ৪০ মিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে