মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস নগদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নগদের ক্ষেত্রে এত দিন যেসব প্র্যাকটিস করা হয়েছে, তা ঠিক ছিল না। নগদের মধ্যে এখন থেকে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। আর প্রতিষ্ঠানটি সঠিকভাবে চালাতে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা হবে। নগদে প্রশাসক নিয়োগের পরদিন গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
গভর্নরের বক্তব্যের আগে বাংলাদেশ ব্যাংকে নগদে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক বদিউজ্জামান দিদার আগের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্বভার বুঝে নেওয়ার সময় ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেব, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরে নগদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বদিউজ্জামান দিদার বলেন, নগদের এখনো পরিপূর্ণ লাইসেন্স নেই। তবে আইন অনুযায়ী ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তাই আগামী এক বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
বদিউজ্জামান দিদার বলেন, নগদ এত দিন যেভাবে ব্যবসা করে আসছিল, সেভাবেই করবে। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে। আর প্রয়োজন মনে হলে যেকোনো সময় পরিচালিত কার্যক্রম নিরীক্ষা করা হবে। এ ছাড়া কর্মরত কারও চাকরি যাবে না। বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেওয়ায় নগদের বর্তমান পর্ষদ ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থাকছে না।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে