
বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থায়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিংয়ের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘আজকের বৈঠকে দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে তাদের বৈদেশিক সহায়তা অব্যাহত থাকবে।’
এ সময় এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, ‘দুর্নীতি বন্ধসহ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে। শিগগিরই এর সুফল পাবে সাধারণ মানুষ।’
এলডিসি উত্তরণের বিষয়ে সরকার কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, ‘এলডিসি উত্তরণ একটি বড় বিষয়। এখানে অনেক শর্ত আছে। এটা শুধু অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। নানা ধরনের স্টেকহোল্ডার আছে, তাদের সঙ্গে বসার বিষয় রয়েছে। অর্থনীতির বর্তমান অবস্থা এবং উত্তরণের অগ্রগতি পর্যালোচনার বিষয় রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না।
সরকারি-বেসরকারি বিভিন্ন মানুষের এখন দাবি-দাওয়া উঠছে, এর সুরাহা কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন বলেন, ‘আমার কাছে সরকারি-বেসরকারি সবাই সমান। সবাই যাতে সুন্দর জীবনব্যবস্থার মধ্যে আসতে পারে, সাধ্যমতো তার চেষ্টা করা হবে।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে