চলতি ২০২১-২২ অর্থবছরের আগস্টে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। যা আগের মাস জুলাইয়ে ৫ দশমিক ৩৬ শতাংশ ছিল। পয়েন্ট টু পয়েন্ট (মাসওয়ারি) ভিত্তিতে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতির হার বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ।
মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএস’র তথ্যে দেখা গেছে, গত আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ১৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে আগস্ট মাসে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১৩ শতাংশ। এর আগে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক শূন্য ৮ শতাংশ। আর ওই মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৮০ শতাংশ।
অন্যদিকে, আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৭১ শতাংশ। জুলাইয়ে এই হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
আর আগস্ট মাসে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হার ৫ দশমিক ২২ শতাংশ। যা জুলাইয়ে ছিল ৫ দশমিক শূন্য ৬ শতাংশ।
বিবিএস’র তথ্যে আরও দেখা গেছে, আগস্ট মাসে গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি হার ৫ দশমিক ৬৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৭৯ শতাংশ। এ মাসে শহরাঞ্চলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হার ৪ দশমিক শূন্য ২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫৯ শতাংশ।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে