পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদস্য মু. মোহসিন চৌধুরী সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন।
আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র ১০ আগস্ট তারিখ থেকে গৃহীত হলো।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান নির্বাহির রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পালাবদলের পর থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় ধরনের অস্থিরতা চলছিল।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ গত শনিবার (১০ আগস্ট) ‘ব্যক্তিগত অসুবিধার’ কথা উল্লেখ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে