প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ মাত্র দুই কার্যদিবসের মধ্যে প্রবাসীদের নির্ধারিত স্বজনদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে দেশে রেমিট্যান্সের অর্থ নির্দিষ্ট ব্যক্তি বা সুবিধাভোগীর হিসাবে দুই দিনে জমা হবে। এত দিন প্রবাসীদের পাঠানো অর্থ সময়মতো সুবিধাভোগীদের কাছে কিছু ব্যাংক দিচ্ছিল না বলে বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে। এ অবস্থায় রেমিট্যান্স পাঠানোর দুই দিনের মধ্যে প্রবাসীদের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান কিংবা নির্ধারিত ব্যক্তি বা সুবিধাভোগীর হিসাবে পাঠানোর নির্দেশনা অমান্য করলে শাস্তির কথা বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এসংক্রান্ত নির্দেশনা দিয়ে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, প্রবাসী রেমিট্যান্সের অর্থ বেনিফিশিয়ারির কাছে বিতরণের নিয়ম সঠিকভাবে পরিপালন করা হচ্ছে না। তাই নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমা দুই কার্যদিবসের মধ্যে রেমিট্যান্সের অর্থ বিতরণ করতে হবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে