
দেশের বাজারে দুই দিনে দুইবার স্বর্ণের দাম কমানোর পর তৃতীয় দিনেই আবার বাড়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের কথা জানায় বাজুস।
যেখানে গতকাল বুধবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ১৬৬ টাকা। এতে দুই দিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানোর কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছিল।
আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) মূল্য বেড়েছে। এ অবস্থায় আজ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভা করে। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের বর্ধিত দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৭ হাজার ৬২৬ টাকা করা হয়েছে। অর্থাৎ পরপর দুই দিন দাম কমিয়ে আবার আগের দামে ফিরে গেল বাজুস।
এর আগে গত বুধবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৬ হাজার ৪৬১ টাকা করা হয়েছিল। আর ১৮ মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এরপর গত মঙ্গলবার ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৬২৮ টাকা করা হয়েছিল।
এর আগেও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতির কথা বলে কয়েক ধাপে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে