
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এ কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত নতুন প্রশাসক মুতাসিম বিল্লাহ। তিনি আগের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের স্থলাভিষিক্ত হবেন।
গত ১২ ফেব্রুয়ারি তাঁর ওপর হামলার পর থেকে তিনি আর অফিস করেননি ও পদত্যাগ করেছেন। দিদার গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসন খান।
আরিফ হোসেন খান বলেন, হামলার পর গতকাল বুধবার পর্যন্ত মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস করেননি। কারণ তিনি আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তিনি সাহস পাচ্ছিলেন না। মন পরিস্থিতিতে নগদে নতুন প্রশাসক দেওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার খোঁজ করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুতাসিম বিল্লাকে নতুন প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া। পাশাপাশি একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর নগদে নানা অবৈধ কার্যক্রম পরিচালনার চিত্র ইতিমধ্যে ধরা পড়েছে। এ জন্য পুরোনো কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ওপর অসন্তুষ্ট হয়ে উঠেছেন।
চলতি মাসের শুরুতে নগদ লিমিটেড ব্যাংকে জমা অর্থের অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি অর্থ তৈরি করেছে, এমন অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এ মামলায় সরকারের ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক (ডিজি), নগদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আসামি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন (নম্বর ০২)। মামলায় অতিরিক্ত ইলেকট্রনিক মানি বা ই-মানি তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে