ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে যেকোনোসংখ্যক শেয়ারের জন্য আবেদন করার সুযোগ বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে আদালত এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের কাছে করা বিনিয়োগকারীদের আবেদন আগামী ৪ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
১০ জানুয়ারি আরিফ উল্লাহ নামের এক বিনিয়োগকারী উচ্চ আদালতে বেস্ট হোল্ডিংসের সাবস্ক্রিপশনের সর্বোচ্চ সীমাবিষয়ক নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করেন। এরপর গত সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর যৌথ বেঞ্চে এটি উপস্থাপন করা হয়।
তবে রিটকারীর আবেদনটি আদালত খারিজ করে দেন। শুনানি শেষে সর্বোচ্চ সীমাবিষয়ক বিএসইসির সিদ্ধান্ত রিট আবেদনকারীকে জানিয়ে তাঁর আবেদনটি নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন আদালত। ফলে আইপিও কার্যক্রম অব্যাহত থাকবে।
আইপিও আবেদনের ক্ষেত্রে আগের পদ্ধতি বা প্রতি বিনিয়োগকারীর ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ একই পরিমাণ শেয়ারের জন্য আবেদন করার পদ্ধতি বহাল রাখার আবেদন করা হয়েছিল আরিফ উল্লাহর রিটে।
এতে বলা হয়, বিএসইসি ক্ষমতাবলে শর্ত শিথিল করে কোম্পানিটির আইপিওতে আবেদনের ক্ষেত্রে বিশেষ যে সুযোগ দিয়েছে, তাতে সাধারণ; বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। গত রোববার থেকে বেস্ট হোল্ডিংসের আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে