
আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে সয়াবিন তেল, ডাল, আলু ও পেঁয়াজ বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবি। আজ সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে থাকা মানুষেরা এসব পণ্য কিনতে পারবেন।
তপন কান্তি ঘোষ বলেন, রাজধানীতে অনেক দরিদ্র ও ভাসমান মানুষ বসবাস করছেন। যাঁদের জাতীয় পরিচয়পত্র গ্রামের ঠিকানায় করা। এ জন্য তাঁরা বঞ্চিত হচ্ছেন। এসব দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার খোলাবাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্যসচিব বলেন, সম্প্রতি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে নিম্ন আয়ের ও ভাসমান মানুষেরা এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারে। তবে ফ্যামিলি কার্ডধারীরা যদি লাইনে এসে দাঁড়ান সে ক্ষেত্রে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়বে বলেও মনে করেন তিনি।
কত দিন এ কার্যক্রম চলবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলেননি সচিব। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এভাবে খোলা বাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।
টিসিবির খোলা ট্রাকে আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে