
আগামী বছরের (২০২৩) জন্য ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার অর্থনৈতিক বিষসংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ বিষয়ে দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
পরে সভা শেষে সাংবাদিকদের প্রস্তাবের বিস্তারিত ব্যাখ্যা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার।
রাহাত আনোয়ার বলেন, কমিটিতে তিনটি প্রস্তাব পাস হয়েছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুই প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল (ক্রুড ওয়েল) আমদানি করবে, যার ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত এবং ১৬ লাখ টন অপরিশোধিত।
রাহাত আনোয়ার আরও বলেন, বিপিসির মাধ্যমে সৌদি আরব ও আবুধাবির দুই প্রতিষ্ঠান থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড ওয়েল) ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে। এ ছাড়া, বিপিসি জিটুজি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করবে।
সভায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল পতেঙ্গা ও আশপাশের এলাকার পরিবেশবান্ধব স্যানিটেশন-ব্যবস্থা গড়ে তুলতে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন সুয়ারেজ প্রজেক্ট ফর পতেঙ্গা ক্যাচমেন্ট’ প্রকল্প নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের অধীনে চট্টগ্রাম ওয়াসা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে