
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স। আজ বৃহস্পতিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যরা।
বৈঠকে তাঁরা পরিবেশগত টেকসই উন্নয়ন-সার্কুলার ফ্যাশন, রিসাইক্লিং, জ্বালানি দক্ষতা প্রভৃতি ক্ষেত্রে শিল্পকে সহায়তা করার জন্য সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ প্রশাসক আলোচনায় পোশাক শিল্পে নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তেলা এবং সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স প্রতিপালন এবং পরিবেশবান্ধব শিল্পায়নে শিল্পের অগ্রগতিগুলো তুলে ধরেন।
তিনি ডাচ রাষ্ট্রদূতকে বিজিএমইএ এর টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ সম্পর্কে অবহিত করে বলেন, পোশাক শিল্পের জন্য একটি টেকসই এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে বিজিএমইএ উদ্ভাবন উৎসাহিতকরণ, পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ এবং আরও উৎপাদনশীলতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে শিল্পকে টেকসই রাখার প্রচেষ্টার পাশাপাশি সামাজিক, পরিবেশগত সাসটেইনেবিলিটি নিয়ে কাজ করছে।
আনোয়ার হোসেন বাংলাদেশের পোশাক শিল্পের জন্য বিজিএমইএ কমপ্লেক্সে টেক্সটাইল টেকনোলজি বিজনেস সেন্টার (টিটিবিসি) কে সহায়তা করার জন্য নেদারল্যান্ডস সরকারকে ধন্যবাদ জানান।
বিজিএমইএ প্রশাসক বাংলাদেশের পোশাক শিল্প যেন আরও জ্বালানি ও সম্পদ সাশ্রয়ী হয়ে উঠতে পারে, রিসাইক্লিং ও অন্যান্য পরিবেশগত ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করতে পারে, সে জন্য নেদারল্যান্ডস সরকারকে জ্ঞান, প্রযুক্তি এবং তহবিল বরাদ্দ দিয়ে শিল্পকে আরও সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
তিনি শীর্ষস্থানীয় ডাচ ফ্যাশন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলোর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের টেক্সটাইল, পোশাক, ফ্যাশন, ডিজাইন এবং ব্যবসা প্রভৃতি বিষয়গুলোতে আরও জ্ঞান ও দক্ষতা অর্জনের বিষয়ে নেদারল্যান্ডস এর সহযোগিতা কামনা করেন।
নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গত ৫০ বছরেরও বেশি সময় নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের উন্নয়নের অংশীদার। নেদারল্যান্ডস সরকার পোশাক শিল্পসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবে।

নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
৩ ঘণ্টা আগে
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা ফেরেনি। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার আপাতত অপরিবর্তিত থাকায় নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও এই মাধ্যমের দিকে ঝুঁকছেন সঞ্চয়ধারী মানুষ। এর প্রমাণ মিলেছে চলতি অর্থবছরের প্রথম মাসের বিক্রিতে। জুলাইয়ে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে উদ্যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-রাইডিং। গতকাল (২০ সেপ্টেম্বর) কমিউনিটি ও পিওর মোটর সাইক্লিংয়ের এই বৈশ্বিক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা বিশ্বের ৬০ টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন...
৫ ঘণ্টা আগে
বিলাসপণ্য কেনার ক্ষেত্রে অনেকের কাছে তা নিছক শখ বা ভোগের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৩৮ বছর বয়সী ড্যানড্যান ঝু বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বিলাসপণ্যকে এমন সম্পদ হিসেবে বিবেচনা করেন, প্রয়োজনে যা আবার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়।
৬ ঘণ্টা আগে