বিমা খাতে বিশেষ অবদান রাখায় ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আজ সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২০ ডিসেম্বর ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে সোনালী লাইফের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাস গুপ্ত।
পুরস্কারের মধ্যে রয়েছে, সাসটেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি অব দ্যা ইয়ার, বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন পাব লিক সেক্টর, বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি এবং বেস্ট ইউজ অব আই টি অ্যান্ড টেকনোলজি পুরস্কার।
এর আগে ২০২১ সালে ২টি, ২০২২-সালে চারটি এবং ২০২৩ সালে ৫টি ক্যাটাগরিতে সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর সম্মাননা অর্জন করে সোনালী লাইফ। এ ছাড়া ২০২২ সালে সোনালী লাইফ অর্জন করে ‘সামিট, এক্সপো অ্যান্ড সি ওআই ই অ্যাওয়ার্ড-২০২২, আর টি ভি বিমা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করে সোনালী লাইফ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে