পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্টি ও কাস্টোডিয়ান প্রতিষ্ঠানের অনিয়ম তদন্ত করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার এ লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করে এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রতিষ্ঠানটি।
বিএসইসির তদন্ত আদেশে সই করেছেন সংস্থার ইন্সপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক মো. মাহমুদুল হক। আদেশ জারি থেকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপপরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ।
ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ড দুটি হলো ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড এবং ইনভেস্টএশিয়া ব্যালান্সড ইউনিট ফান্ড। এদের ট্রাস্ট ও কাস্টোডিয়ান হিসেবে রয়েছে সেন্টিনেল ট্রাস্টি এবং কাস্টোডিয়াল সার্ভিসেস লিমিটেড।
বিএসইসির জারি করা আদেশে বলা হয়েছে, ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনার অধীনে পরিচালিত ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড এবং ইনভেস্টএশিয়া ব্যালান্সড ইউনিট ফান্ড। পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এ ফান্ড দুটির তদন্ত করা প্রয়োজন।
আদেশে আরও বলা হয়েছে, তদন্ত কমিটি মিউচুয়াল ফান্ডগুলোর যে কোনো একটি থেকে কোনো সিকিউরিটিজে বেআইনি বিনিয়োগ করা হয়েছে কি না, দুটি মিউচুয়াল ফান্ডের সংশ্লিষ্ট ট্রাস্ট ডিডের প্রাসঙ্গিক ধারা বা ধারাগুলোর পঞ্চম তফসিল লঙ্ঘন করেছেন কি না, মিউচুয়াল ফান্ডের মেয়াদে ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি বা সিইওসহ মূল ব্যবস্থাপনার কর্মীদের কোনো বেআইনি কার্যকলাপ আছে কি না, সেগুলো পর্যালোচনা করবে।
এ ছাড়াও অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টি, তত্ত্বাবধায়ক এবং মিউচুয়াল ফান্ডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ড আইনমালা, ২০০১-এর বিসি ৪১-এর কোনো লঙ্ঘন করেছে কি না, স্বতন্ত্র বহিরাগত নিরীক্ষক, ট্রাস্টি এবং কাস্টোডিয়ানের ভূমিকা এবং অনুসন্ধানের সমর্থনে প্রাসঙ্গিক নথি সংগ্রহ করতে বলা হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে