রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রবাসী আয় বাড়াতে বিদেশে জনশক্তি রপ্তানি এবং রেমিট্যান্স আহরণ বাড়াতে বাড়তি গুরুত্ব দিয়েছে সরকার। নানা উদ্যোগের ফলে বেড়েছে প্রবাসীর সংখ্যা। কিন্তু সেই অনুপাতে রেমিট্যান্স বাড়েনি। বরং মাঝেমধ্যেই প্রবাসী আয়ে ভূতের আসর লেগে কমেছে প্রবাহ। নেপথ্যে থাকা চোষকদের ধরতে জাল পাতে সংশ্লিষ্টরা। কিন্তু অধরা থাকে হুন্ডি কারবারিরা।
কেন তারা ধরা পড়ে না, তার কোনো জবাবও মেলে না। তারা যে রেমিট্যান্স গিলে খায়, সেটা কেউ অস্বীকারও করে না। তবে তৎপর কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু সব আয়োজন নিষ্ফল। তাদের শক্তির ভিত মজবুত। তাদের ধরতে যন্ত্র নয়, লাগবে বিশেষ মন্ত্র।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত ১১ মাস ২২ দিনে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৪৯ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ডলার, যেটি ২০২২ সালের চেয়ে বেশি। আবার করোনাভাইরাস সংক্রমণের বছর ২০২০ এবং মহামারি প্রশমিত হয়ে আসা বছর ২০২১ সালে আসা সর্বোচ্চ প্রবাসী আয়ের চেয়ে কম।
বাংলাদেশ জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বছরভিত্তিক সংরক্ষণকৃত হিসাব অনুযায়ী, ২০২০ সালে প্রবাসী আয় আসে ২ হাজার ১৭৫ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার। ২০২১ সাল আসে ২ হাজার ২০৭ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলার এবং ২০২২ সালে আসে ২ হাজার ১২৮ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার।
সূত্র জানায়, বিশ্বজুড়ে করোনাকালে প্রবাসীদের দেশে ফিরতে হয়। নতুন করে চাকরি নিয়েও বিদেশে যাওয়া বন্ধ হয়ে যায়। যাঁরা বিদেশে ছিলেন, অর্জিত প্রবাসী আয় সঙ্গে করে নিয়ে দেশে ফেরেন। এর ফলে ২০২০ ও ২০২১ সালে প্রবাসী আয় বৃদ্ধি পায়। আবার করোনা মহামারির আগে স্বাভাবিক সময়ে বছরভিত্তিক সর্বোচ্চ প্রবাসী আয় ছিল ১ হাজার ৮৩৫ কোটি ৫০ লাখ ডলার। ২০১৯ সালে এসেছিল এ প্রবাসী আয়। আর আগের ১০ বছরে ১ হাজার ১০০ কোটি ডলার থেকে ১ হাজার ৫০০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। এ হিসাব বলছে, ২০২৩ সালে প্রবাসী আয় কিছুটা বেড়েছে। কিন্তু যে হারে বাড়ার কথা, সেটি বাড়েনি।
তথ্য বলছে, চলতি বছর সবচেয়ে বেশিসংখ্যক মানুষ বিদেশে কাজের সন্ধানে গেছেন। গত জানুয়ারি থেকে নভেম্বর—এই ১১ মাসে বিদেশে যাওয়ার মানুষের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ২৫৬ জন। বিএমইটি হালনাগাদ তথ্য বলছে, ২০২২ সালে বিদেশগামী শ্রমিকের সংখ্যা ছিল ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩। এর আগে ২০২১ সালেও ৬ লাখ ১৭ হাজার ২০৯ বাংলাদেশি শ্রমিক অভিবাসী হয়েছেন। সব মিলিয়ে করোনার পরে বিদেশের শ্রমবাজারে নতুন করে ২৫ লাখ বাংলাদেশি যুক্ত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এত বিপুলসংখ্যক মানুষ কোনো বছরেই বিদেশে কাজের সন্ধানে যাননি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি মার্কিন ডলার এবং ডিসেম্বরের ২৭ তারিখ পর্যন্ত আসে ১৮৫ কোটি ডলার।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে