
দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটি গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বিএসইসিকে অধিকতর শক্তিশালী করা এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হলো। এ কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। কমিটির সদস্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, বিএসইসিকে অধিকতর শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, পুঁজিবাজার শক্তিশালীকরণের লক্ষ্যে উন্নয়ন কৌশল প্রণয়ন, বিশেষ করে প্রবাসী বন্ডের আকর্ষণ বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ; পুঁজিবাজার নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারের জন্য নীতিগত সুপারিশ প্রদান; বিনিয়োগ আকৃষ্ট করা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান; তারল্য বৃদ্ধি, কর্পোরেট গভর্ন্যান্স উৎসাহিতকরণ এবং নতুন তালিকাভুক্তি ও আর্থিক উপকরণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।
কমিটির সদস্যরা বিএসইসির নির্ধারিত হারে মিটিং ভাতা প্রাপ্য হবেন এবং কমিটি প্রয়োজন মনে করলে পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও অংশীজনের পরামর্শ গ্রহণ করতে পারবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে