
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, ‘মৎস্য খাতে ১৫ হাজার কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য উদ্ভাবনী চিন্তা দ্বারা পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হবে।’ আজ রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশের মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘নিরাপদ প্রাণিজ আমিষের জোগানের মাধ্যমে সুস্থ ও মেধাবী মানবসম্পদ তৈরি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় উন্নয়নে অনবদ্য অবদান রেখে চলেছে মৎস্য খাত। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ১৪ লাখ নারীসহ ১৯৫ লাখ বা ১২ শতাংশেরও অধিক লোক এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত। তারা এ থেকে জীবিকা নির্বাহ করছে এবং সরকারের যথোপযুক্ত সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই উৎপাদন নীতির পাশাপাশি নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন এবং চাষি ও উদ্যোক্তা পর্যায়ে কারিগরি পরিষেবা দেওয়ার ফলে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘ঐতিহাসিক সমুদ্র বিজয়ের মাধ্যমে সূচিত সুনীল অর্থনীতি বিকাশে সামুদ্রিক মৎস্য সম্পদের সংরক্ষণ, উন্নয়ন, স্থিতিশীল উৎপাদন ও সর্বোচ্চ আহরণ নিশ্চিতকরণে উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ সময় মৎস্য খাতের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করে উপস্থাপন করার নির্দেশনা দেন মন্ত্রী। বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া কর্মশালায় সভাপতিত্ব করেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে