২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমদানি করা কাজুবাদামে কর ২৭ দশমিক ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে করে আমদানি করা কাজুবাদামের দাম বাড়বে। এছাড়া ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্কে ভরপুর খেজুর আমদানিতে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে।
আজ বৃহস্পতিবার প্রস্তাবিত জাতীয় বাজেটে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কাজুবাদাম উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত কাজুবাদামকে প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা গড়ে উঠেছে। তাই স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য খোসা ছাড়ানো কাজুবাদামের আমদানিতে সর্বমোট করভার ১৫ দশমিক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪৩ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।
তিনি বলেন, আমদানি পর্যায়ে বর্তমানে তাজা ও শুকনো খেজুরের ওপর আরোপিত মোট করভারে পার্থক্য রয়েছে। তাই সব ধরনের খেজুরের আমদানি পর্যায়ে সর্বমোট করভার বৃদ্ধিপূর্বক শুল্ককর সমতা বিধানের প্রস্তাব করছি। উভয় ধরনের খেজুর আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৫ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে