
বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনে বাংলাদেশের ইলিশ মাছের চাহিদা ব্যাপক। ইলিশ রপ্তানির মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আনার সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে ১ হাজার টন ইলিশ আমদানির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানির পাশাপাশি এসব খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন। চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চান। বিশেষত, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বন্ধুরাষ্ট্র চীন। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব। তিনি চীনকে কৃষি, পরিবহন, কৃষি-যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে। এই ব্যবধান কমাতে চীনকে বাংলাদেশের পণ্য আমদানি বাড়ানো এবং আমদানি পণ্যের ওপর শুল্ক হ্রাস করার অনুরোধ জানানো হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে