ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) তালিকাভুক্ত হতে না পারায় তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া তিনটি অডিট প্রতিষ্ঠান হলো এ হক অ্যান্ড কোম্পানি, ফেমস অ্যান্ড আর এবং এসকে বরুয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউনট্যান্টস।
বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএসইসির অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং পলিসি ডিপার্টমেন্টের বিভাগের এক অভ্যন্তরীণ চিঠিতে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে এফআরসি তাদের তালিকাভুক্ত অডিট প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। পরে ফেব্রুয়ারিতে কমিশনকে চিঠি লিখে জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান এফআরসির তালিকাভুক্ত নয়, সেগুলোকে যেন প্যানেল থেকে বাদ দেওয়া হয়।
বিএসইসি তাদের প্যানেলে না থাকা কোনো অডিটরের সই করা আর্থিক বিবরণী গ্রহণ করে না। তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার ফলে বিএসইসির প্যানেলের সদস্য সংখ্যা ৪৮ থেকে ৪৫-এ নেমে এসেছে।
এফআরসি সূত্রে জানা গেছে, গত বছর ১৫-২০টি অডিট প্রতিষ্ঠান এফআরসি তালিকাভুক্ত হতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে প্রায় ৪৫ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস।
বিএসইসি আরও জানিয়েছে, প্যানেল থেকে বাদ পড়া তিন অডিট প্রতিষ্ঠান কোনো ইস্যুয়ার কোম্পানি বা তালিকাভুক্ত সিকিউরিটিজের অডিট করতে পারবে না। তবে তারা বাদ পড়ার আগে যেসব অডিট ও অ্যাসিউরেন্স কার্যক্রম চালাচ্ছিল ছিল, সেগুলো সম্পন্ন করতে পারবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে