শেয়ারবাজারের তালিকাভুক্ত ‘এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ড’ এর মেয়াদী (ক্লোজ-এন্ড) থেকে বে-মেয়াদী (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর হওয়ার আবেদনটি নামঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে বিভিন্ন অনিয়মের কারণে আশরাফ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৪১ তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ডের বিষয়ে বিএসইসি জানিয়েছে, বিধি মোতাবেক পর্যাপ্ত ইউনিটহোল্ডারদের অনুমোদন না থাকায় এবং ফান্ডের মেয়াদপূর্তির ১৫০ (একশত পঞ্চাশ) দিন পূর্বে ফান্ডের ট্রাস্টি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত না হওয়ায় তা ওই সময়ের মধ্যে কমিশন ও এক্সচেঞ্জকে অবহিত করতে ব্যর্থ হওয়ায় ‘এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ড’ এর মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর করার লক্ষ্যে অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্টের আবেদনটি নামঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, আশরাফ টেক্সটাইল মিলসের ওপর পরিচালিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৮৮১ তম ও ৯০২ তম কমিশন সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনাপূর্বক সিকিউরিটিজ আইন ও বিধিভঙ্গের জন্য এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ ছাড়াও মানি লন্ডারিং বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) প্রেরণ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে একই সভায় জুলাই-আগস্ট বিপ্লবে আত্মহুতি দানকারী ছাত্র-জনতার স্মরণে ও সমৃদ্ধ পুঁজিবাজার বিনির্মাণে বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি এবং পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা বিষয়ক স্লোগান সম্বলিত সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৬ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে