ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে অংশ নেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেনজেন স্টক এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর জেনারেল ও ডিএসইর পরিচালক ওয়াং হাই। তাঁর সঙ্গে ছিলেন শেনজেন স্টক এক্সচেঞ্জের আইটি বিভাগের সিনিয়র ম্যানেজার লিন লিন ও জেং চ্যাও, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিয়ান যি এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হৌ লিংইউ।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘চীনের স্টক এক্সচেঞ্জগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক শুধু কৌশলগত নয়, এটি বন্ধুত্বপূর্ণও। এ সম্পর্ককে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের জন্য সুফল বয়ে আনা সম্ভব।’
বিএসইসি চেয়ারম্যান ডিএসই ও শেনজেন স্টক এক্সচেঞ্জের মধ্যে একটি ‘কম্প্রিহেনসিভ গ্যাপ অ্যানালাইসিস’ পরিচালনার আহ্বান জানান। বিশেষ করে আইটি অবকাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা, অংশীজনদের সঙ্গে সমন্বয় এবং নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওয়াং হাই বলেন, ‘বাংলাদেশে চীনের বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, এবং উভয় দেশের পুঁজিবাজার-সংক্রান্ত টিমগুলো আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। ডিএসই যদি ক্রস বর্ডার রোড শোর আয়োজন করে, তাহলে শেনজেন স্টক এক্সচেঞ্জ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে