
শিল্প–কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস না দিতে পারলে আগের দামে ফেরত যাওয়ার কথা বলেছে টেক্সটাইল খাত সংশ্লিষ্টদের সংগঠন বিটিএমএ। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন এ মন্তব্য করেন।
টেক্সটাইল ও পোশাক খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিটিএমএ।
সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, ‘নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ দেওয়ার কথা বলে গত বছর গ্যাসের দাম বাড়ানো হয়, কিন্তু পেট্রোবাংলা নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারেনি। এই পরিস্থিতিতে তারা আগের দামে ফেরত যাক। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দাম আবার বাড়ানো হোক।’
মোহাম্মদ আলী বলেন, ‘মাসখানেক ধরে চট্টগ্রাম, সাভার, আশুলিয়া, গাজীপুর, আড়াইহাজার ও নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলগুলোর সরবরাহকৃত গ্যাসের গড় পিএসএফ শূন্য থেকে ২–এর মধ্যে। শুধু নারায়ণগঞ্জের বিসিক ও এর আশপাশের এলাকায় গত ১৫ দিন যাবৎ গ্যাস সরবরাহ বন্ধ। গ্যাস সরবরাহ না থাকায় মিলগুলোর উৎপাদন শূন্যের কোঠায়। মাঝেমধ্যে গ্যাস সরবরাহ থাকলেও চাপের ওঠানামার কারণে মিলের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। সে জন্য রপ্তানিমুখী পোশাকশিল্পে প্রয়োজনীয় সুতা ও কাপড় সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’
গ্যাস না থাকলেও মিলগুলোকে ন্যূনতম গ্যাস বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ দিতে হচ্ছে। গ্যাসসংকটের কারণে বয়লার চালু করা সম্ভব হচ্ছে না, বন্ধ আছে ফেব্রিক প্রসেসিং। উৎপাদন না হওয়ায় সময়মতো শ্রমিক–কর্মচারীদের বেতন–ভাতা দেওয়া নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কার কথা জানান মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন সরবরাহ নিশ্চিত না হলে বস্ত্র খাতে নতুন বিনিয়োগ হবে কি না, তা নিয়ে সংশয় থেকে যায়।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বসুন্ধরায় আইসিবি সম্মেলন কেন্দ্রে আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রদর্শনী শুরু হবে, চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এ প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে