বিগত দশকে বাংলাদেশে দারিদ্র্য কমলেও অসমতা বেড়েছে বলে মন্তব্য করেছেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিমোচন বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান। তিনি বলেন, সুযোগের বৈষম্য থেকেই সমতার বৈষম্য তৈরি হয়।
আজ সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) কার্যালয়ে ‘বাংলাদেশ: সমসাময়িক উন্নয়ন সমস্যা’ শীর্ষক একটি বইয়ের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।
ড. জাহান বলেন, পূর্ববর্তী সরকারের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যানের হেরফের থেকে শুরু করে এলডিসি থেকে আসন্ন উত্তরণ পর্যন্ত বর্তমানে বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। তিনি বলেন, ‘একটা বিষাক্ত পুরুষতান্ত্রিক সমাজে আমরা বসবাস করছি। ফলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আন্তপ্রজন্ম বৈষম্য হচ্ছে। তাই আমাদের ভাবতে হবে, আমার পরিবেশকে বেশি ভোগ করছি কি না।’
জিডিপি প্রবৃদ্ধির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার পাশাপাশি এর সুবিধাগুলোর অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্য বণ্টন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এই অর্থনীতিবিদ। এ ছাড়া তিনি সমসাময়িক আর্থসামাজিক ও প্রশাসনিক বিষয়, ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারকে ন্যায্য পুনর্বণ্টনমূলক নীতিমালার প্রতি আরও আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে