টানা সাত কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন হচ্ছে। সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচকের বড় পতন হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর ১২টা ১০ মিনিটে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২৯৬টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ৬৬ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ১১ লাখ টাকা।
এর আগে প্রথম আধা ঘণ্টার লেনদেনে প্রধান মূল্যসূচক কমে ৫৩ পয়েন্ট। দাম কমার তালিকায় নাম লেখায় ৭০ শতাংশ প্রতিষ্ঠান। আর লেনদেন হয় প্রায় ১০০ কোটি টাকা।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় ৫ মিনিট না গড়াতেই দাম কমার তালিকায় চলে আসে বেশির ভাগ প্রতিষ্ঠান। ফলে মূল্যসূচকও ঋণাত্মক হয়ে পড়ে।
লেনদেনের প্রথম আধা ঘণ্টা জুড়ে এই ধারা অব্যাহত থাকে। এতে লেনদেনের আধা ঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ৫৩ পয়েন্ট কমে যায়। তবে এরপর কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে দেখা যাচ্ছে। ফলে সূচকের ঋণাত্মক প্রবণতা কিছুটা কমে আসে। তবে এরপর আরও কিছু শেয়ার দর হারানোর কারণে পতন আরও বেশি হয়।
এদিকে দুপুর ১২টা ১৭ মিনিট পর্যন্ত সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪৪ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে