বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) রাজস্ব আয় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। একই সঙ্গে বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও বাড়ানোর নির্দেশনা দেন তিনি। গতকাল বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন মন্ত্রী। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
মুহাম্মদ ফারুক খান বলেন, বাংলাদেশে এভিয়েশন শিল্পের বাজার ক্রমাগত বাড়ছে। এই বর্ধিত বাজারের সুবিধা নিতে হবে। বেবিচকের রাজস্ব আয় আরও বাড়ানোর চেষ্টা করতে হবে এবং তা নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে। ভবিষ্যতে যেন বেবিচক নিজেদের রাজস্ব আয় থেকেই তাদের সব উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ ও সম্পন্ন করতে পারে, সে রকম সক্ষমতা অর্জনে মনোযোগ দিতে হবে।
বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরভিত্তিক সব সেবা ডিজিটাইজড করতে হবে, যেন মানুষ সহজে সেবা পায় এবং যাত্রীদুর্ভোগ কমে আসে। বিমানবন্দরগুলোর নিরাপত্তায় আন্তর্জাতিক মান ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। বিমানবন্দরের সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ধারাবাহিক ও সময়োচিত মানবসম্পদের উন্নয়নেও জোর দেন তিনি।
পরে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদর দপ্তর বলাকা ভবনে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি সেখানে সঠিক সময়ে বিমান ছাড়া, দ্রুততম সময়ে লাগেজ ডেলিভারি দেওয়া এবং ইনফ্লাইট যাত্রীসেবা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে