পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় ভালো লেনদেনের পরিপ্রেক্ষিতে আরও ৬টি কোম্পানির ওপর থেকে বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে এখন ফ্লোর প্রাইস বহাল থাকছে কেবল ৬টি কোম্পানিতে। গতকাল এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
ফ্লোর প্রাইস তুলে নেওয়া কোম্পানিগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, রেনাটা, বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা।
তবে আজ বুধবার থেকেই ৬টি কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস উঠছে না। প্রথম তিনটি কোম্পানি অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা ও রেনাটার শেয়ারের ওপর আজ থেকেই ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে। তবে বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার রেকর্ড ডেট পর্যন্ত ফ্লোর প্রাইস বহাল থাকবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে