প্রথম দেশীয় বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) এয়ারলাইনস হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএস-বাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে বিশ্বের ১৮টি এয়ারলাইনস আয়াটা এয়ারলাইনস হিসেবে স্বীকৃতি অর্জন করেছে, যার মধ্যে ইউএস-বাংলা অন্যতম। গত প্রায় ২৭ বছরে দেশে বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইনস পরিচালিত হলেও প্রথমবারের মতো ইউএস-বাংলা এই সম্মান অর্জন করায় বিশ্বের আকাশ পরিবহনে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে পারবে। সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইনস আইওএসএ সার্টিফিকেটও অর্জন করে।
২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে