অর্থ পাচারের মামলায় অভিযুক্ত এম এ খালেকের মালিকানায় থাকা প্রতিষ্ঠান ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের ৯টি বিষয়ে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির নির্দেশনায় ৯টি বিষয়ে অনুসন্ধানের কথা বলা হয়েছে। এগুলো হলো সব গ্রাহক হিসাবের নগদ অর্থ ও সিকিউরিটিজের তথ্য, সমন্বিত গ্রাহক হিসাবের টাকার পরিমাণ, সিডিবিএলের কাছে রক্ষিত সব গ্রাহকের শেয়ারের বিবরণী, প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন, নেগেটিভ ইক্যুইটির পরিমাণ এবং সেটি কতজন গ্রাহকের, পরিচালনা ও পর্ষদ পরিচালকদের তথ্য, ঋণ ও কর, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পেন্ডিং অ্যাকশন বা আগে কোনো অ্যাকশন নেওয়া হয়েছিল কি না, প্রতিষ্ঠানটি টেকসই কি না সে বিষয়ে মতামত এবং আরও কোনো বিষয় রয়েছে কি না, সেগুলোর বিষয়ে অনুসন্ধান করতে বলা হয়েছে।
এ লক্ষ্যে বিএসইসির অতিরিক্ত পরিচালক মোল্লাহ মো. মিরাজ-উস-সুন্নাহ, উপপরিচালক সুলতান সালাহ উদ্দিন, সিডিবিএলের সহকারী ব্যবস্থাপক মো. মুজাফফর মাহমুদ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মনোনীত একজন অফিসারকে এ বিষয়ে তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
১১৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম এ খালেকসহ ১৭ জনের বিরুদ্ধে ২০২৩ সালের ৪ এপ্রিল মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার এজাহারে বলা হয়, ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এম এ খালেক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থেকে নিজে এবং আত্মীয়স্বজনসহ সহযোগীরা মিলে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ওই টাকা সম্পদে রূপান্তর ও বিদেশে পাচার করেছেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে