স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত সোমবার মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে নির্মিত বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা এ কর্মসূচিতে অংশ নেন। এরপর তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি, এসইভিপিবৃন্দ শাহ মো. সোহাগ খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও কে. এম. কুতুব উদ্দিন রোমেল ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিন সিএফএসহ অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে