দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের সঙ্গে কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সলিউশন সফটওয়্যার চুক্তি সম্পন্ন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড।
রাজধানীর মতিঝিলে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসফটের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ডিরেক্টর আবু মুস্তফা চৌধুরি সুজন। অন্যদিকে, আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস মো: নুরুল হাসনাত, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চীফ ক্রেডিট অফিসার শাহ মো: মইনুদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চীফ অপারেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মো: মনিতুর রহমান ও হেড অব এইচআর ম্যানেজমেন্ট কে এ আর এম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তি অনুযায়ী ইউনিসফট লিমিটেড, আইএফআইসি ব্যাংকের সকল শাখার কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সলিউশন (সিআরএমএস) সফটওয়্যার সেবা প্রদান করবে।
চুক্তি সম্পর্কে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের এবং ইউনিসফটের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আইএফআইসি ব্যাংক দেশের একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমরা আশা করছি, ইউনিসফট টিম সফলভাবে এই প্রজেক্ট সম্পন্ন করে দেশের সফটওয়্যার খাতের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে