
বসন্ত এসে গেছে, প্রাণ ফিরে পেয়েছে লেক সিটি কনকর্ড প্রাঙ্গণ। বসন্তের বর্ণাঢ্য আয়োজন নিয়ে রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ঢাকার প্রথম স্যাটেলাইট টাউন লেক সিটি কনকর্ডে ২১-২২ ফেব্রুয়ারি, ২০২৫ কনকর্ড গ্রুপ আয়োজন করেছিল দুই দিনব্যাপী ‘কনকর্ড বসন্ত উৎসব ১৪৩১’। উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বর্ণিল আয়োজন।
বারিধারা থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে অবস্থিত এই পরিবেশবান্ধব আবাসিক এলাকা সম্পূর্ণভাবে সবুজ ইট ও ব্লক ব্যবহার করে নির্মিত। রয়েছে ৩০০ ফুট প্রশস্ত সংযোগ সড়ক এবং এখানকার বাসিন্দাদের জন্য একটি দূষণমুক্ত জীবন নিশ্চিত করতে রয়েছে প্রায় ৬০ শতাংশ সুপরিসর উন্মুক্ত সবুজে ঘেরা এলাকা। লেক সিটি কনকর্ডের বাসিন্দাদের জন্য আয়োজিত ঋতু পরিবর্তনের এ বসন্ত উৎসবে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা পসরা সাজানো বিপণি। স্থানীয় বাসিন্দারা আনন্দচিত্তে উপভোগ করেছেন ঐতিহ্যবাহী লোকসংগীত ও বাউল পরিবেশনা। সুস্বাদু বাহারি খাবারের আয়োজন নিয়ে উৎসবে ছিল মুখরোচক খাবারের স্টল, যেখানে দর্শনার্থীরা সরাসরি খাবার প্রস্তুতির প্রক্রিয়া দেখেছেন, যা উৎসবপ্রেমীদের জন্য অনন্য এক অভিজ্ঞতা হয়ে থাকবে।
প্রথম দিন ২১ ফেব্রুয়ারি সকালেই শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে হয় উৎসবের শুভ সূচনা। এরপর ছিল ঐতিহ্যবাহী লোকসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আয়োজন।
বসন্ত উদ্যাপনের দ্বিতীয় দিন, ২২ ফেব্রুয়ারি একইভাবে জমকালো আয়োজনে পরিপূর্ণ ছিল সারা দিন। ছিল মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা, র্যাফল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে দর্শনার্থীরা উপভোগ করেছেন নাচ-গান ও বিনোদনমূলক বিভিন্ন পরিবেশনা।
নিজস্ব স্কুল, মসজিদ, সুপারমার্কেট, জিম, অনেক সুবিধাসহ লেক সিটি কনকর্ড দীর্ঘদিন ধরে একটি সম্পূর্ণ নিরাপদ ও স্বাবলম্বী আবাসিক কমিউনিটি হিসেবে প্রতিষ্ঠিত। এ ধরনের বার্ষিক উৎসবগুলো কমিউনিটিতে যোগ করে নতুন মাত্রা এবং বাসিন্দাদের জন্য দৈনন্দিন রুটিনের বাইরে এসে আনন্দ উপভোগ করার দারুণ সুযোগ তৈরি করে। বহুল প্রতীক্ষিত এই উৎসব ঘিরে সবার মধ্যে ফিরে এসেছে প্রাণের সঞ্চার, উৎসবের আমেজ। লেক সিটি কনকর্ডের সব বাসিন্দা ও দর্শনার্থীর সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে দিয়েছে এক নতুন মাত্রা। কনকর্ড বসন্ত উৎসব ১৪৩১ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, এটি একটি প্রাণের মিলনমেলাও।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে