জিপিএইচ ইস্পাত লিমিটেড ও গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি এই সমঝোতা স্মারক সই হয়।
জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির ও পিডব্লিউডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণায় সহযোগিতা, গবেষণাগারের মানোন্নয়ন, নির্মাণ সামগ্রী ও গবেষণা তথ্যের আদানপ্রদান, পরিবেশবান্ধব স্থাপনা নির্মাণ উপকরণের উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে জিপিএইচ ইস্পাত ও পিডব্লিউডি যৌথভাবে কাজ করবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের পরিচালক, উপদেষ্টা, বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে