জাতীয় মহিলা সংস্থার ৭ হাজার ২০০ নারীকে প্রশিক্ষণ ভাতা দেবে নগদ লিমিটেড। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এসব নারীদের মধ্যে ভাতা বিতরণ করা হবে।
এ বিষয়ে গতকাল সোমবার জাতীয় মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ ডাক বিভাগ ও নগদ লিমিটেডের মধ্যে এই চুক্তি সই হয়। জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবেদা আক্তার, সংস্থাটির পরিচালক (উপসচিব) সৈয়দা মেহেরুন নেছা কবীর, নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় নগদের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলামসহ চুক্তিতে সই করা প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই প্রকল্পের অধীনে একজন প্রশিক্ষণার্থীকে প্রতিদিন ১০০ টাকা করে ভাতা দেওয়া হবে। দেশের ৫০ জেলার ৩০টি উপজেলা থেকে মোট ৭ হাজার ২০০ জন নারী এই প্রকল্পে অংশ নেবেন। প্রতিদিনের হিসেবে মোট ৮০ দিনের জন্য ৮ হাজার টাকার ভাতা তিনটি কিস্তিতে প্রত্যেক প্রশিক্ষণার্থীর নগদ ওয়ালেটে দেওয়া হবে।
ওই টাকা তোলার জন্য উপকারভোগীদের ক্যাশ আউট চার্জ দেওয়া হবে, যাতে তাঁরা কোনো ধরনের খরচ ছাড়া খুব সহজে কাছের কোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে টাকা তুলতে পারেন।
চুক্তি সইয়ের বিষয়ে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘যাত্রা শুরুর পর থেকে নগদ সরকারের সামাজিক নিরাপত্তা ভাতা, উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা উপকারভোগীর কাছে পৌঁছে দিচ্ছে। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।’
‘আমরা বিশ্বাস করি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তাদের ভাতা বিতরণের জন্য আমাদের ওপর আস্থা রেখেছে। কারণ এর আগে নগদের ভাতা বিতরণের সফলভাবে। নগদ শুরু থেকে স্বচ্ছতার সঙ্গে ভাতা বিতরণ করে আসছে’ বলেন সাফায়েত আলম।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে