
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ইউএস-বাংলা মেডিকেল কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগস্টের সব শহীদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করা হয়।
আজ মঙ্গলবার ইউএস-বাংলা মেডিকেল কলেজ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯টার সময় অধ্যক্ষের নেতৃত্বে কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে কলেজ গ্যালারিতে জাতির পিতার জীবনীভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা অংশ নেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের সচিব সৈয়দ বজরুল আহসান, শিক্ষকদের মধ্যে অধ্যাপক ডা. উম্মে শাহনাজ পারভীন, অধ্যাপক ডা. কর্নেল (অব.) মীর আজিম উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল গনি, অধ্যাপক ডা. মেহেরুন্নেসা বেগম, অধ্যাপক ডা. রওশন আরা খানম, অধ্যাপক ব্রিগেডিয়ার. জেনারেল (অব.) ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক ডা. শেখর ভট্টাচার্য ও উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের কথা সবার সামনে তুলে ধরেন। তাঁরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও সব শহীদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় জাতীয় শোক দিবস-সম্পর্কিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে