
বিজয়ের মাস উপলক্ষে গ্রাহকদের বেশি লাভ দিতে সারা দেশের ১২৬টির বেশি ব্র্যান্ডে এবং আড়াই হাজারেরও বেশি আউটলেটে কেনাকাটায় বিশেষ ক্যাশব্যাক বা ডিসকাউন্ট অফার চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এই অফারের আওতায় ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন ১৬% পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক।
সম্প্রতি ‘উৎসবের খুশি নগদ-এ বেশি’ শিরোনামে একটি ক্যাম্পেইন চালু করেছে ‘নগদ’। ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ‘নগদ’-এর এই ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটায় যেসব সেক্টরে এই অফার মিলবে, তার মধ্যে সুপার স্টোর, রেস্টুরেন্ট, এয়ারলাইনস, ফ্যাশন প্রোডাক্ট, ই-কমার্স, ইলেকট্রনিকস, ফুটওয়্যার, ফার্নিচার, হোটেল, ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি, এক্সেসরিজ, ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে।
ব্রান্ড ক্যাটাগরিতে সুপার স্টোরে রয়েছে স্বপ্ন, আগোরা, ডেইলি শপিং, মীনা বাজার; ইলেকট্রনিকস ক্যাটাগরিতে স্যামসাং, ওয়ালটন, সনি র্যাংগস; রেস্টুরেন্টে রয়েছে সিক্রেট রেসিপি, টেস্টি ট্রিট, টারকা; ফুটওয়্যারে অ্যাপেক্স, বে এম্পোরিয়াম; ফ্যাশন প্রোডাক্টে রয়েছে ক্যাটস আই, সারা, লা রিভ; এয়ারলাইনসে রয়েছে নভো এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস; স্যাটেলাইট টিভিতে রয়েছে আকাশ ডিটিএইচ; ই-কমার্স শাখায় পিকাবো, বাংলা কাট; রিসোর্ট ক্যাটাগরিতে রয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট ও ড্রিম স্কয়ার রিসোর্টসহ ১২৬টির বেশি ব্র্যান্ড।
গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপ এবং ইউএসএসডির মাধ্যমে মার্চেন্ট কিউআর এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করলেই এই ডিসকাউন্ট বা তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইনের বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘বিজয়ের মাসে গ্রাহকদের পাশে থেকে একটু বাড়তি সুবিধা তাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকের পছন্দ এবং প্রাধান্য আমাদের কাছে সবার আগে।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে