ঢাকা ওয়াসার ২০২১-২২ অর্থবছরের বিল কালেকশনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে নগদ লিমিটেড। ঢাকা ওয়াসার সারা বছরের বিল কালেকশন সার্ভিসে নগদের অনবদ্য সেবার জন্য এই স্বীকৃতি দিয়েছে ঢাকা ওয়াসা।
আজ বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি নগদের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এবং ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তাকসিম এ খান।
নগদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী।
এ সময় নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘সাধারণ মানুষের জীবনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে নগদ শুরু থেকেই পরিষেবার বিল প্রদানকে সহজসাধ্য একটি কাজে পরিণত করেছে। ফলে যে কেউ যেকোনো সময় চাইলেই মোবাইল ফোনের মাত্র কয়েকটা বাটন চেপেই বিল প্রদান সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এতে আমাদের গ্রাহকদের মূল্যবান সময় যেমন বাঁচছে, তেমন সাশ্রয় হচ্ছে অর্থ। আমরা ঢাকা ওয়াসা-কে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত করার জন্য।’
তানভীর এ মিশুক আরও বলেন, কোভিডের সময় মোবাইলের মাধ্যমে পরিষেবার বিল প্রদান অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নগদ। ওয়াসার বিল প্রদানে নগদ-এর শ্রেষ্ঠত্বও সেই সফলতারই একটি স্মারক। নগদের প্রতি গ্রাহকের এই ভালোবাসাই আমাদের নতুন নতুন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে অনুপ্রাণিত করছে।
ঢাকা ওয়াসার বেশ কয়েকটি ক্যাটাগরির পুরস্কারের মধ্যে আরও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে ব্যাংক ও অন্যান্য এমএফএস প্রতিষ্ঠানও রয়েছে।
নগদ-এর যাত্রা শুরুর পর থেকে মানুষের জীবন সহজ করার কাজ করছে নগদ। যার ফল হিসেবে মানুষ খুব সহজে ঘরে বসে নিজের মোবাইল থেকে বিল প্রদান করতে পারছেন। করোনা মহামারিতে বিল পে সার্ভিস ফ্রি করেছিল নগদ, যা অন্যান্য এমএফএস সেবাকেও উৎসাহিত করেছিল। বর্তমানে আরও বেশি সার্ভিসে বিল পে সার্ভিস উপভোগ করতে পারছেন নগদ গ্রাহকেরা। যার কারণে নির্দিষ্ট তারিখের মধ্যে অনায়াসে বিল প্রদান করতে পারছেন গ্রাহকেরা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে